কালিহাতীতে নিরাপদ সড়ক চাই'র উপদেষ্টার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

নিরাপদ সড়ক চাই টাঙ্গাইলের কালিহাতী উপজেলা শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শহীদুল আলম সিদ্দিকী রাঙ্গার মৃত্যুতে তার আত্মার মাগফেরাত

2022-12-31T19:40:51+00:00
2022-12-31T19:40:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে নিরাপদ সড়ক চাই'র উপদেষ্টার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৭:৪০ পিএম   (ভিজিট : ৩৬১)
X


নিরাপদ সড়ক চাই টাঙ্গাইলের কালিহাতী উপজেলা শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শহীদুল আলম সিদ্দিকী রাঙ্গার মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে নিরাপদ সড়ক চাই কালিহাতী উপজেলা শাখার আয়োজনে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে সিনিয়র সহ-সভাপতি আবুল মুনসুরের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল রানার সঞ্চালনায় ওই শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই কালিহাতী উপজেলা শাখার উপদেষ্টা ও কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, উপদেষ্টা অধ্যাপক জহুরুল হক বুলবুল, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, অর্থ সম্পাদক আনিছুর রহমান, দুর্ঘটনা, অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক মনির হোসেন, আইন বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, কার্যকরী সদস্য রেজাউল করিম তালুকদার ও আমিনুল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ।

এসময় দোয়া পরিচালনা করেন, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোহাম্মদ সাখাওয়াত হোসাইন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy