আমতলীতে জাটকা আটক ও অর্থদণ্ড

আমতলী (বরগুনা)

সারাবাংলা

বরগুনার আমতলীতে ৪০০ কেজি জাটকা আটক করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার।গতকাল (১ জানুয়ারি) রবিবার গভীর রাতে পটুয়াখালী'র মহিপুর

2023-01-02T15:27:44+00:00
2023-01-02T15:27:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আমতলীতে জাটকা আটক ও অর্থদণ্ড
আমতলী (বরগুনা)
প্রকাশ: সোমবার, ২ জানুয়ারি, ২০২৩, ৩:২৭ পিএম   (ভিজিট : ২১৭)
X


বরগুনার আমতলীতে ৪০০ কেজি জাটকা আটক করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার।

গতকাল (১ জানুয়ারি) রবিবার গভীর রাতে পটুয়াখালী'র মহিপুর থেকে আগত একটি অটো (টমটম) থেকে প্রায় ৪০০ কেজি পরিমাণ জাটকা আটক করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম।  পরে আটককৃত জাটকা উপজেলার সরকারি অনুদানপ্রাপ্ত বিভিন্ন এতিমখানা ও দুস্থ-অসহায়দের মাঝে বিতরণ করেন এবং জাটকা পরিবহনের অপরাধে অটো চালকসহ দুইজনকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন (১৯৫০) অনুযায়ী দশ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন উপজেলা মৎস্য অফিসার হালিমা সরদার, কৃষি অফিসার সিএম রেজাউল করিম, সমাজসেবা অফিসার মো. মানজুরুল হক কাউসার, মেরিন ফিশারিজ অফিসার এস এম ফারাহ ও আমতলী থানা পুলিশ।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের জাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy