দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে : কামরুল ইসলাম

আতিকুল ইসলাম, সাভার

সারাবাংলা

আন্দোলনের নামে দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম

2023-01-14T18:17:15+00:00
2023-01-14T18:17:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে : কামরুল ইসলাম
আতিকুল ইসলাম, সাভার
প্রকাশ: শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩, ৬:১৭ পিএম   (ভিজিট : ৩০৬)
X

আন্দোলনের নামে দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে স্থানীয় সরকার বিভাগ সাভার উপজেলার অর্থায়নে সাড়ে চার কোটি টাকা ব্যয়ে চারটি রাস্তা আরিসিসি ও দুইটি রাস্তা এইচ বিবি ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনার এক কোটি সাত লক্ষ টাকা ব্যয়ে আরসিসি গার্ডার ব্রীজ উদ্বোধন শেষে এক সুধি সমাবেশে যোগ দিয়ে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন,অস্তিত্ব টিকিয়ে রাখতে বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসতে হবে। তা না হলে তারা দেউলিয়া হয়ে যাবে জানিয়ে তিনি আরও বলেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিএনপি সরকারের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করছে বলেও বলেন তিনি।

এসময় সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সাভার উপজেলা প্রকৌশলী তরুন কুমার বৈদ্য, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিল্লুর রহমান রাশেদ, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, ভাকুর্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy