ডোমারে স্বামীর মৃত্যুর শোকে স্ত্রীর মৃত্যু

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

স্বামীর মৃত্যু শোক সইতে না পেরে স্বামীর মৃত্যু’র পাচঁ ঘন্টা পর স্ত্রীর মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনাটি নীলফামারীর ডোমার

2023-01-15T19:56:31+00:00
2023-01-15T19:58:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডোমারে স্বামীর মৃত্যুর শোকে স্ত্রীর মৃত্যু
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: রোববার, ১৫ জানুয়ারি, ২০২৩, ৭:৫৬ পিএম  আপডেট: ১৫.০১.২০২৩ ৭:৫৮ পিএম  (ভিজিট : ২৫৪)
X

স্বামীর মৃত্যু শোক সইতে না পেরে স্বামীর মৃত্যু’র পাচঁ ঘন্টা পর স্ত্রীর মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনাটি নীলফামারীর ডোমার উপজেলার চিকনমাটি সাহা পাড়া এলাকায় ঘটে। 

জানা যায়, চিকনমাটি এলাকার মরহুম মজির উদ্দিনের প্রথম পুত্র তামাক ব্যবসায়ী শাহিদ আলী প্রামানিক (৬০) রোববার (১৫ জানুয়ারি) সকাল সাতটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়ীতে মারা যায়। স্বজন ও প্রতিবেশীরা মরহুমের জানাজা’র জন্যে লাশের গোসল করাচ্ছেন। এমন সময় মৃত শাহিদ আলী প্রামানিকের শোকাহত স্ত্রী হাওয়া বেগম (৫৫) কান্নাকাটি অবস্থায় শ্বাস কষ্ট দেখা দিলে স্বজনরা দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়ার পথিমধ্যে হাওয়া বেগমের মৃত্যু হয়। এ নিয়ে এলাকায় মানুষের মধ্যে শোকের ছায়া পড়েছে।

মৃত শাহিদ আলী প্রামানিকের বড় জামাই দুলাল হোসেন জানান, আমার শ্বশুর শ্বাশুরির ছয় কন্যা সন্তান রয়েছে। তাদের সবারই বিয়ে হয়েছে। মেয়েরা শ্বশুর বাড়ীতে থাকায় তারা দুজনেই নিজ বাড়ীতে থাকেন। শনিবার সকাল সাতটায় শাহিদ আলী ও দুপুর বারোটায় হাওয়া বেগমের মৃত্যু হয়েছে। বাদ আছর উভয়ের কেন্দ্রিয় ঈদগাহ মাঠে জানাযা ও পরে দাফন কার্য সম্পাদন করা হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy