একটা ধাক্কায় বাংলাদেশের অর্থনীতি পড়ে যাবে না : গভর্নর

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

কোভিড-১৯ এর মতো মহামারী কাটিয়ে আমরা ঘুরে দাঁড়িয়েছি। কোভিডের সময় যে কয়টি দেশ ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে সেগুলোর

2023-01-16T00:03:04+00:00
2023-01-16T00:16:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
একটা ধাক্কায় বাংলাদেশের অর্থনীতি পড়ে যাবে না : গভর্নর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩, ১২:০৩ এএম  আপডেট: ১৬.০১.২০২৩ ১২:১৬ এএম  (ভিজিট : ১৭৬)
X

কোভিড-১৯ এর মতো মহামারী কাটিয়ে আমরা ঘুরে দাঁড়িয়েছি। কোভিডের সময় যে কয়টি দেশ ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে সেগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। আর এ কারণে যেকোনো একটা ধাক্কায় বাংলাদেশের অর্থনীতি পড়ে যাবে না। 


রোববার (১৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ২০২২–২৩ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) জন্য ঘোষিত নতুন মুদ্রানীতি ঘোষণাকালে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এসব কথা বলেন।


অনুষ্ঠানে বাংলা‌দেশ ব্যাং‌কের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, কাজী ছাইদুর রহমান, আবু ফরাহ মো. নাছেরের, এ কে এম সাজেদুর রহমান খান, বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাস, প্রধান অর্থনীতিবিদ ড. হা‌বিবুর রহমান, নির্বাহী পরিচালক ও  মুখপাত্র মেজবাউল হকসহ গবেষণা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছি‌লেন।


গভর্নর বলেন, আমাদের সামনে ৩টি চ্যালেঞ্জ রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ফেডারেল রিজার্ভ বাড়ানোর আগ্রাসী কার্যক্রম এবং চায়না করোনা পরিস্থিতি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ব্যাপ্তি বা স্থায়িত্ব যত কমবে, ফেডারেল রিজার্ভ বাড়ানোর আগ্রাসী কার্যক্রম এবং চায়না কোভিড পরিস্থিতি যত দ্রুত সমাধান হবে তত আমাদের অর্থনীতির উন্নতি হবে। তবে যদি এ ৩টি চ্যালেঞ্জের আরও অবনতির দিকে যায় তাহলে আমাদের অর্থনীতি এখন যেমন আছে তেমনই থাকবে, এরচেয়ে খারাপের দিকে যাবে না। আমাদের দেশের অর্থনীতি যেমন আছে তেমন স্থিতিশীলই থাকবে। এ নিয়ে দুঃচিন্তার কোনো কারণ নেই।

ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড সম্পর্কে গভর্নর বলেন, এটি একটি মৌলভিত্তিক ব্যাংক। ব্যাংকটির ১ লাখ ৯০ হাজার গ্রাহক রয়েছে। এ সাধারণ গ্রাহকদের কথা চিন্তা করেই ব্যাংকটিকে কেন্দ্রীয় ব্যাংক তারল্য সহায়তা দিয়েছে। তবে ব্যাংকটি স্বল্প সময়ের মধ্যে ঘুরে দাঁড়াবে বলে তিনি আশা করেন।


তিনি বলেন, ব্যাংকটিতে ২ জন প্রশাসক বসানো হয়েছে। ইতোমধ্যে ব্যাংক সম্পর্কে একটি প্রতিবেদন কেন্দ্রীয় ব্যাংকের হাতে এসেছে। এ প্রতিবেদনের ওপর ভিত্তি করে ব্যাংকটি সম্পর্কে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


এক প্রশ্নোত্তরে গভর্নর বলেন, ডলার সংকটের সময় অর্থনৈতিকভাবে ১২টি ব্যাংক ১ হাজার ৩৪ কোটি টাকা অতিরিক্ত মুনাফা করেছে বলে কেন্দ্রীয় ব্যাংকের অডিটে উঠে এসেছে। ওই সময়ে বিধি বিধান অনুযায়ী ব্যাংকগুলো এ মুনাফা করলেও সেগুলো ছিল অনৈতিক। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক থেকে তাদের অনৈতিক মুনাফার অর্ধেক অর্থাৎ ৫১৭ কোটি টাকা সামাজিক দায়বদ্ধ (সিএসআর) খাতে ব্যয় করতে বলেছে। বিশেষ করে এ সিএসআর কৃষি খাতের ব্যয়ের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে এ অর্থ সিএসআর খাতে সঠিক ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে বলা হয়েছে।


অপর এক প্রশ্নোত্তরে আব্দুর রউফ তালুকদার বলেন, ব্যাংকগুলোতে আমানত আগের চেয়ে ৮ শতাংশ বেড়েছে। তবে সরকারি ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানত একেবারেই কমে গেছে। ব্যাংকগুলোতে সরকারি প্রতিষ্ঠানের বেশি টাকা আমানত নেই।


অর্থপাচার সম্পর্কে গভর্নর বলেন, আমি যোগদান করার পর দেখলাম ট্রেড বেজড মানি লন্ডারিং হচ্ছে। অন্ডার ও ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে টাকা পাচার হয়ে যাচ্ছে। সেটি নিয়ে কেন্দ্রীয় ব্যাংক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এর ফলে অন্ডার ও ওভার ইনভয়েসিংও কমে আসছে। এতে অর্থপাচারের শঙ্কা অনেকটা কেটেছে।


বাবু/এসআর







Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy