মেঘনায় লঞ্চের ধাক্কায় নৌকা ডুবি, নিখোঁজ ২

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিনা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি লঞ্চের ধাক্কায়

2023-01-16T20:30:59+00:00
2023-01-16T20:30:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেঘনায় লঞ্চের ধাক্কায় নৌকা ডুবি, নিখোঁজ ২
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩, ৮:৩০ পিএম   (ভিজিট : ১৭৩)
X

চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিনা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে গেছে। এ সময় নৌকায় থাকা দুই জেলে নিখোঁজ রয়েছেন। তারা হলেন, চাঁদপুর সদরের মতিন ভূঁইয়ার ছেলে রিয়াদ (১৭) ও নুরুজ্জামান শেখের ছেলে মোক্তার (১৮)। 

অপরদিকে, সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে ঘটনাস্থল এলাকা থেকে মো.ফারুক (২০) নামে জেলেকে জীবিত ও আব্দুল জলিল (১৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। এর আগে গতকাল রোববার (১৫ জানুয়ারি) রাতে নদীতে জেলেরা নৌকা দিয়ে মাছ ধরা অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন হরিণা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান।

স্থনীয়রা জানান, নিহত ও নিখোঁজ জেলেরা চাঁদপুর সদরের ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ঈদগাহ বাজারের বাসিন্দা।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy