মোদিকে শাহবাজ শরিফের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ‘গুরুত্বপূর্ণ ও আন্তরিক’ আলোচনা চান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দুবাইভিত্তিক আল আরাবিয়া টিভিকে

2023-01-17T17:18:26+00:00
2023-01-17T17:18:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোদিকে শাহবাজ শরিফের বার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩, ৫:১৮ পিএম   (ভিজিট : ২১৮)
X

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ‘গুরুত্বপূর্ণ ও আন্তরিক’ আলোচনা চান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।  দুবাইভিত্তিক আল আরাবিয়া টিভিকে দেওয়া সাক্ষাৎকারে শাহবাজ শরিফ বলেছেন, ভারতের সাথে তিনটি যুদ্ধ থেকে পাকিস্তান শিখেছে শান্তিটা জরুরি।

নওয়াজ শরীফ বলেছেন, ‘ভারতের নেতৃত্ব ও প্রধানমন্ত্রী মোদির প্রতি আমার বার্তা আলোচনার টেবিলে বসা দরকার। আর সেখানে গুরুত্বপূর্ণ ও আন্তরিক আলোচনায় কাশ্মিরসহ বিবদমান সব বিষয়ে সমাধান করা জরুরি। এটা আমাদেরকে শান্তিতে বসবাস করতে দেবে এবং উন্নতিও হবে। আর একে অন্যের সাথে ঝগড়া করলে হবে সম্পদ ও সময়ের ক্ষয়।’

শরিফের দাবি, ভারত-পাকিস্তান তিন যুদ্ধে কেবল দুর্দশা, দারিদ্র্য ও বেকারত্ব এসেছে। তিনি বলেন, ‘আমরা আমাদের শিক্ষা নিয়েছি, আমরা ভারতের সাথে শান্তিতে বসবাস করতে চাই।’

সূত্র: এনডিটিভি

বাবু/এসআর






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy