ইজতেমার দ্বিতীয় পর্বে আরও ২ মুসল্লির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরও ২ মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট তিন মুসল্লি মারা গেলেন।মৃতরা

2023-01-21T00:10:21+00:00
2023-01-21T00:17:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইজতেমার দ্বিতীয় পর্বে আরও ২ মুসল্লির মৃত্যু
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ১২:১০ এএম  আপডেট: ২১.০১.২০২৩ ১২:১৭ এএম  (ভিজিট : ১৯২)
X


গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরও ২ মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট তিন মুসল্লি মারা গেলেন।

মৃতরা হলেন- আব্দুল হামিদ মণ্ডল (৫৫) গাইবান্ধার মৃত শুকর মণ্ডল ছেলে, অপরজন ঢাকার সাভারের বাসিন্দা আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার রাত ৩টায় বরগুনার আব্দুল আলীর ছেলে মফিজুল ইসলাম (৭৫) মারা যান।

ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন। এ পর্যন্ত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে তিনজন মুসল্লির মৃত্যু হলো।

তিনি জানান, তাদের সবারই স্বাভাবিক মৃত্যু হয়েছে।

শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy