ডিলার বাবুল‌কে গ্রেপ্তারের দাবি

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপু‌রে ঢাকা‌ পো‌স্টের জেলা প্রতিনিধি অভি‌জিৎ ঘোষ‌কে প্রাণনাশের হুম‌কির প্রতিবা‌দে মানববন্ধন ক‌রে‌ছে ভূঞাপু‌র রি‌পোর্টার্স ইউনিটি। শ‌নিবার (২১

2023-01-21T17:33:58+00:00
2023-01-21T17:33:58+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
সাংবাদিককে প্রাণনাশের হুম‌কি
ডিলার বাবুল‌কে গ্রেপ্তারের দাবি
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ৫:৩৩ পিএম   (ভিজিট : ১৫২)
X

টাঙ্গাইলের ভূঞাপু‌রে ঢাকা‌ পো‌স্টের জেলা প্রতিনিধি অভি‌জিৎ ঘোষ‌কে প্রাণনাশের হুম‌কির প্রতিবা‌দে মানববন্ধন ক‌রে‌ছে ভূঞাপু‌র রি‌পোর্টার্স ইউনিটি। শ‌নিবার (২১ জানুয়া‌রি) দুপু‌রে উপ‌জেলা প‌রিষদ গে‌টের সাম‌নে ঘণ্টাব‌্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 


মানববন্ধনে বক্তব‌্য দেন ভূঞাপুর উপ‌জেলা রি‌পোর্টার্স  ইউনিটির সভাপ‌তি মিজানুর রহমা‌ন, সহসভাপ‌তি খায়রুল খন্দকার, সাধারণ সম্পাদক হাদী চকদার, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ। 


এ সময় বক্তারা ব‌লেন, সরকারি চাল ক‌া‌লোবাজা‌রি ক‌রে বি‌ক্রি ক‌রেন ডিলার বাবুল। চাল জব্দ ক‌রে‌ছে প্রশাসন। সেই নিউজ করায় সাংবা‌দিক‌কে হত‌্যার হুম‌কি দেওয়া হ‌য়ে‌ছে। তারপরও সে অবৈধ ব‌্যবসা প‌রিচালনা করে যা‌চ্ছে। অথচ প্রশাসন কোনো ব‌্যবস্থা গ্রহণ কর‌ছে না। আগামী ২৪ ঘণ্টার ম‌ধ্যে ডিলার বাবুল‌কে গ্রেপ্তার করা না হ‌লে আন্দোলন আরও ক‌ঠোর হ‌বে। 


ভূঞ‌াপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফ‌রিদুল ইসলাম ব‌লেন, ডিলার বাবুল এলাকা থে‌কে পা‌লি‌য়ে‌ছেন। এ ব্যাপারে আইনগত ব‌্যবস্থা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।


বাবু/জেএম  







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy