ঈশ্বরগঞ্জে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

আর.কে রাজু, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

সারাবাংলা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সনাতন ধর্মাবলম্বী এক ব্যক্তির পা বাঁধা অবস্থায় গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ঈশ্বরগঞ্জ থানা

2023-01-24T10:22:28+00:00
2023-01-24T10:22:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈশ্বরগঞ্জে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর.কে রাজু, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ১০:২২ এএম   (ভিজিট : ১৮৭)
X


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সনাতন ধর্মাবলম্বী এক ব্যক্তির পা বাঁধা অবস্থায় গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। উপজেলার রাজিবপুর ইউনিয়নের মাইজহাটি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত হরেন্দ্র চন্দ্র সাহার ছোট পুত্র মিঠুন চন্দ্র সাহা (৪০)।

সোমবার ( ২৩ জানুয়ারি) ওই ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে পুলিশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।

পারিবারিক সূত্রে জানা যায়,মিঠুন ১০ বছর সিঙ্গাপুরে প্রবাস জীবন পার করে দেশে এসে সহজ সরল জীবন যাপন করছিলেন। কিন্তু সে বিত্তশালী হওয়ায় দুষ্কৃতকারীকারীরা পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রেখেছে।

মিঠুনের ভাই দেবল চন্দ্র সাহা বলেন, তাঁর ভাই শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। কারোর সাথে কোনো বিরোধ ছিল না। বিয়ে না করায় বাড়িতে একাই থাকতেন তিনি। সোমবার সকালে স্থানীয় লোকজন সাবেক ইউপি চেয়ারম্যান  আব্দুর রাজ্জাকের  মেহগনি বাগানে তাঁর ভাইয়ের লাশ ঝুলে থাকতে দেখে তাকে খবর দেয়। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান যে রশিতে তাঁর ভাইয়ের দেহটি ঝুলছিল, সেটি গলায় ফাঁস লাগানোর মতো ছিল না। পা দুটি চাঁদর দিয়ে বাধা অবস্থায় ছিলো বিষয়টি তাঁর কাছে হত্যাকান্ড বলে ধারণা হচ্ছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইন-চার্জ  পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন,  ওই ব্যক্তির গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গেও পাঠানো হয়েছে। এটা হত্যা না আত্মহত্যা, সেটা এখনও পরিষ্কার নয়। তবে ময়নাতদন্ত শেষে আসল ঘটনা জানা যাবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy