সখীপুরে সৃষ্টিসংঘ'র কমিটি গঠন

সিরাজুস সালেকীন (সখীপুর) টাঙ্গাইল

সারাবাংলা

সখীপুরের ঐতিহ্যবাহী সংগঠন সৃষ্টিসংঘ'র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার সূর্যতরুণ শিক্ষাঙ্গন স্কুল এন্ড কলেজ মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে

2023-01-24T16:36:11+00:00
2023-01-24T16:36:11+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
সখীপুরে সৃষ্টিসংঘ'র কমিটি গঠন
সিরাজুস সালেকীন (সখীপুর) টাঙ্গাইল
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ৪:৩৬ পিএম   (ভিজিট : ৩২০)
X

 
সখীপুরের ঐতিহ্যবাহী সংগঠন সৃষ্টিসংঘ'র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সূর্যতরুণ শিক্ষাঙ্গন স্কুল এন্ড কলেজ মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদলের সভাপতিত্বে ও ভিপি আঃ সাত্তারের  সঞ্চালনায় আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যক্ষ এম ও গণি, সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি তাহেরুল ইসলাম ইয়ারুম, সূর্যতরুণ শিক্ষাঙ্গন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু নাসের ফারুক, আনোয়ার হোসেন তালুকদার, রফিক ই বাদল প্রমুখ।

সম্মেলনে সৃষ্টিসংঘ'র  প্রায় শতাধিক সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দ্বিবার্ষিক সম্মেলনে নবগঠিত কমিটির সভাপতি গোলাম সরোয়ার শিম্মী ও সাধারণ সম্পাদক ভিপি আঃ সাত্তারকে সহ ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy