হাতীবান্ধায় সড়ক দূর্ঘটনায় পীর-মুরিদসহ নিহত-২

হাতীবান্ধা (লালমনিরহাট)

সারাবাংলা

লালমনিরহাটের হাতীবান্ধায় পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় পীর-মুরিদসহ ২ জন নিহত হয়েছে। মঙ্গলবার রাতে ওই উপজেলার সানিয়াজান দাখিল মাদ্রাসা

2023-01-25T13:49:47+00:00
2023-01-25T13:49:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাতীবান্ধায় সড়ক দূর্ঘটনায় পীর-মুরিদসহ নিহত-২
হাতীবান্ধা (লালমনিরহাট)
প্রকাশ: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩, ১:৪৯ পিএম   (ভিজিট : ২১৮)
X


লালমনিরহাটের হাতীবান্ধায় পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় পীর-মুরিদসহ ২ জন নিহত হয়েছে। মঙ্গলবার রাতে ওই উপজেলার সানিয়াজান দাখিল মাদ্রাসা মোড়ে ও একই সড়কের রমনীগঞ্জ নারিকেল তলা এলাকায় এ সড়ক দূর্ঘটনা দুইটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই উপজেলার বড়খাতা-তিস্তা ব্যারাজ সড়কের সানিয়াজান দাখিল মাদ্রাসা মোড়ে মঙ্গলবার রাতে ১০ টার পরে একটি ট্রলির ধাক্কায় মোটর সাইকেল আরোহী ফজলুল হক পীর সাহেব (৬৫) ও তার মুরিদ নজরুল ইসলাম (৫০) সহ ৩ জন গুরুত্বর আহত হয়। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। নিহত ফজলুল হক পীর সাহেবের বাড়ি কুড়িগ্রামের রাজীবপুর এলাকায় ও  মুরিদ নজরুল ইসলাম সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর এলাকার সোলেমান আলীর পুত্র। ওই ঘটনায় নজরুল ইসলামের পুত্র রিফাতও গুরুত্বর আহত হয়েছে।

হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy