গোপালগঞ্জে কৃষি উপকরণ-বীজ বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জে ডাল ফসলের সংগ্রহোত্তর কলাকৌশল ও বীজ সংরক্ষণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ এবং উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে

2023-01-25T20:18:08+00:00
2023-01-25T20:19:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গোপালগঞ্জে কৃষি উপকরণ-বীজ বিতরণ
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩, ৮:১৮ পিএম  আপডেট: ২৫.০১.২০২৩ ৮:১৯ পিএম  (ভিজিট : ১৬১)
X

গোপালগঞ্জে ডাল ফসলের সংগ্রহোত্তর কলাকৌশল ও বীজ সংরক্ষণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ এবং উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্রের হল রুমে মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের সক্ষমতা বৃদ্ধি এবং বৃহত্তর বরিশাল ফরিদপুর অঞ্চলে ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী গোপালগঞ্জ জেলার ৫০ জন ডাল চাষির হাতে ডাল বীজ, কৃষি উপকরণের স্প্রে মেশিন, ত্রিপল ও বীজ সংরক্ষণ পাত্র তুলে দেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।

কৃষি গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ সরেজমিন গবেষণা বিভাগের সহযোগিতায় অনুষ্ঠিত এই কৃষক প্রশিক্ষণে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক ড. মো. সালেহ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বিজ্ঞানী কর্মকর্তা ড. এম এম কামরুজ্জামান ও বিমল চন্দ্র কুন্ডু। এতে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন উপ প্রকল্প পরিচালক এ কে এম মাহবুবুল আলম।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy