জার্মানিতে ট্রেনে ছুরি হামলা, নিহত ২ আহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

উত্তর জার্মানির কিয়েল এবং হামবুর্গের এলাকার মধ্যে যাতায়াতকারী একটি ট্রেনে ছুরি হামলায় দুইজন নিহত হয়েছে। ৩৩ বছর বয়সী

2023-01-26T09:53:34+00:00
2023-01-26T09:53:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জার্মানিতে ট্রেনে ছুরি হামলা, নিহত ২ আহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ৯:৫৩ এএম   (ভিজিট : ১৩২)
X

উত্তর জার্মানির কিয়েল এবং হামবুর্গের এলাকার মধ্যে  যাতায়াতকারী একটি ট্রেনে ছুরি হামলায় দুইজন নিহত হয়েছে। ৩৩ বছর বয়সী একজন ফিলিস্তিনি ব্যক্তি ছুরি দিয়ে তাদের আক্রমণ করে বলে জানা গেছে। এই ঘটনায় আরো বেশ কয়েজন আহত হয়েছে। স্থানীয় সময় বুধবার এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে হামলাকারী ওই ব্যক্তি নিজে সামান্য আহত হয়েছিল। তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। ব্রোকস্টেড গ্রামের একটি ট্রেন স্টেশন তাকে গ্রেফতার করা হয়। মোট আহত ৭জনের মধ্যে তিনজনের অবস্থা গুরত্বর বলে জানিয়েছে কতৃপক্ষ। 

জার্মানির জাতীয় রেল কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশের তদন্তের স্বার্থে হামবুর্গ থেকে কিয়েল যাতায়াতকারী কয়েকটি ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। তবে কী কারণে এই হামলা চালানো হয়েছে সে বিষয়ে কোনো কিছু জানাতে পারেনি জার্মান পুলিশ। তদন্ত চলছে। 

বাবু/পিকু





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy