শ্রীপুরে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু

আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর)

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় শ্রীপুর উপজেলা প্রাঙ্গনে এ

2023-01-26T17:36:17+00:00
2023-01-26T17:38:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু
আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ৫:৩৬ পিএম  আপডেট: ২৬.০১.২০২৩ ৫:৩৮ পিএম  (ভিজিট : ১৪০)
X

গাজীপুরের শ্রীপুরে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় শ্রীপুর উপজেলা প্রাঙ্গনে এ মেলা উদ্ভোধন করা হয়। শ্রীপুর লাইফ লাইন অনলাইন গ্রুপ এ মেলার আয়োজন করে।  

শ্রীপুর লাইফ লাইনের প্রশাসনিক কর্মকর্তা তুহিন আহমেদের সভাপতিত্বে জুবায়ের আহমেদের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে ফিতা কেটে মেলার উদ্ভোধন করে শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, শ্রীপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লা। মেলায় হোমমেড পণ্যে ও কুটির শিল্পের ৩৯টি স্টল বসানো হয়েছে।

মেলায় অংশগ্রহণ করা উদ্যেক্তা সুমি আক্তার ও মিরাজ শেখ জানান, আমরা অনলাইন পণ্য কেনাবেচা করতাম। এ মেলার মাধ্যমে আমরা অনলাইন ব্যবসায়ীক কার্যক্রম দ্রুত প্রসার লাভ করতে পেরেছি।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy