কালিহাতীতে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

ভূমিহীন ও গৃহহীন পরিবারের বাসস্থান নিশ্চিতকল্পে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নির্মিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গৃহনির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন

2023-01-26T19:36:32+00:00
2023-01-26T19:36:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ৭:৩৬ পিএম   (ভিজিট : ৩১১)
X

ভূমিহীন ও গৃহহীন পরিবারের বাসস্থান নিশ্চিতকল্পে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নির্মিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গৃহনির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট আইরিন আক্তার।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে এলেঙ্গা পৌরসভায় ৪র্থ পর্যায়ের আশ্রয়ণ প্রকল্পের গৃহনির্মাণ অগ্রগতি পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো নাহিদ হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সেহাব উদ্দিন প্রমুখ।

এসময় গৃহনির্মাণ কার্যক্রম পরিদর্শন করে কাজের গুণগত মান নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট আইরিন আক্তার সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও এই কাজের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, এলেঙ্গা পৌরসভার এলেঙ্গা ও পৌলীতে তৃতীয় ও চতুর্থ পর্যায়ে মোট ৩৪টি ঘরের কাজ সম্পন্ন হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy