ডলার সংকটের কারণে এলসি খুলতে পারছেন না ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

ডলার সংকটের কারণে ঋণপত্র বা এলসি খুলতে পারছেন না ব্যবসায়ীরা। ফলে আসন্ন রমজানে পণ্য ঘাটতির আশঙ্কা করছে মেট্রোপলিটন

2023-01-26T21:32:25+00:00
2023-01-26T21:32:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডলার সংকটের কারণে এলসি খুলতে পারছেন না ব্যবসায়ীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ৯:৩২ পিএম   (ভিজিট : ১৫৫)
X

ডলার সংকটের কারণে ঋণপত্র বা এলসি খুলতে পারছেন না ব্যবসায়ীরা। ফলে আসন্ন রমজানে পণ্য ঘাটতির আশঙ্কা করছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)।


ব্যবসায়ীরা বলছেন, করোনা পরবর্তী রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে এমনিতে ডলারের দাম বেড়েছে।  বহির্বিশ্বে সকল শিল্প পণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে চাপ পড়েছে রপ্তানিতে। এ অবস্থায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করা, এলসি জটিলতা সমাধান, কর সংক্রান্ত জটিলতা দূর করা, কারখানায় গ্যাস-বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করাসহ ব্যবসা এগিয়ে নেয় এমন সব খাতে মনোযোগ দেওয়া উচিত।


বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের (পিইবি) যৌথ উদ্যোগে ‘বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ইনডেক্স (বিবিএক্স)’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।


এতে সভাপতিত্ব করেন এমসিসিসিআইয়ের সভাপতি মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব (সিনিয়র সেক্রেটারি) মাসুদ বিন মোমেন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) লোকমান হোসেন মিয়া।ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের (পিইবি) চেয়ারম্যান ড. এম মাশরুর রিয়াজ।


বাবু/এসআর







Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy