কাবা-মসজিদে নববি প্রশাসনের উচ্চপদে নারীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইসলাম ধর্মাবলম্বীদের দুই শীর্ষ পবিত্রস্থান কাবা শরিফ এবং মসজিদে নববির প্রশাসনের নেতৃস্থানীয় পদে চলতি বছর

2023-01-26T21:51:27+00:00
2023-01-26T21:51:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কাবা-মসজিদে নববি প্রশাসনের উচ্চপদে নারীরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ৯:৫১ পিএম   (ভিজিট : ১৬৯)
X

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইসলাম ধর্মাবলম্বীদের দুই শীর্ষ পবিত্রস্থান কাবা শরিফ এবং মসজিদে নববির প্রশাসনের নেতৃস্থানীয় পদে চলতি বছর ৩২ জন সৌদি নারীকে নিয়োগ দেওয়া হবে। দুই পবিত্র মসজিদ সম্পর্কিত সৌদি সরকারের প্রশাসনিক দপ্তর টু হোলি মস্ক’স অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট শেখ আবদুল রহমান আল সুদাইস বৃহস্পতিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছেন এ তথ্য।


প্রতিবছর সৌদি আরব ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী হজ ও ওমরাহযাত্রীদের সেবাদানের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে— উল্লেখ করে বিবৃতিতে আল সুদাইস আরও বলছেন, চলতি ২০২৩ সালের হজ মৌসুম শুরু হওয়ার আগেই সম্পন্ন করা হবে এই নিয়োগ প্রক্রিয়া।


দুই মসজিদের প্রশাসনিক কাঠামোতে নারীদের অন্তর্ভুক্তি শুরু হয়েছে ২০২১ সালে। ওই বছর ২ জন সৌদি নারীকে নিয়োগ দেওয়া হয়েছিল। চলতি বছর ৩২ জনকে নিয়োগ দেওয়া হলে এই সংখ্যা উন্নীত হবে ৩৪ জনে।


বাবু/ এসআর







Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy