রাশিয়া অংশ নিলে গ্রীষ্মকালীন অলিম্পিক বর্জনের হুমকি দিল ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটরা অংশ নিলে ইউক্রেন অলিম্পিক বর্জনের হুমকি দিয়েছে। এই অলিম্পিক প্যারিসে

2023-01-27T21:19:22+00:00
2023-01-27T21:19:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাশিয়া অংশ নিলে গ্রীষ্মকালীন অলিম্পিক বর্জনের হুমকি দিল ইউক্রেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩, ৯:১৯ পিএম   (ভিজিট : ১৭১)
X

২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটরা অংশ নিলে ইউক্রেন অলিম্পিক বর্জনের হুমকি দিয়েছে। এই অলিম্পিক প্যারিসে অনুষ্ঠিত হবে।

ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী ভাদিম গুতাসেয়িত বলেন, ইউক্রেনে যতদিন যুদ্ধ থাকবে, রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটদের ততদিন আন্তর্জাতিক প্রতিযোগি হওয়া উচিত না।
রাশিয়ার অন্যতম প্রধান মিত্র বেলারুশ। ইউক্রেনে পূর্ণমাত্রায় আক্রমণ করতে রাশিয়া বেলারুশের মাটি ব্যবহার করেছে।

সম্প্রতি অলিম্পিক কমিটি ‘নিরপেক্ষভাবে’ রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটদের অলিম্পিকে অংশ নেওয়ার পথ খোঁজার কথা জানিয়েছে। এমন সময় ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী ভাদিম গুতাসেয়িত এই মন্তব্য করলেন। এক ফেসবুক পোস্টে ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী লেখেন, ‘আমাদের কথা না শোনা হলে অলিম্পিক বয়কট করার বিষয় বিবেচনা করব।’ 

সূত্র: আল জাজিরা

বাবু/জেএম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy