আখাউড়া স্থলবন্দরে টিস্যু বক্সে ‘পুলিশ’লেখা প্রাইভেট কার উদ্ধার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর থেকে মালিকবিহীন সাদা রঙের একটি প্রাইভেট কার উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৮ জানুয়ারি) সকালে প্রাইভেটকারটি উদ্ধার

2023-01-28T17:30:58+00:00
2023-01-28T17:30:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আখাউড়া স্থলবন্দরে টিস্যু বক্সে ‘পুলিশ’লেখা প্রাইভেট কার উদ্ধার
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩, ৫:৩০ পিএম   (ভিজিট : ৩২৬)
X


ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর থেকে মালিকবিহীন সাদা রঙের একটি প্রাইভেট কার উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ জানুয়ারি) সকালে প্রাইভেটকারটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। যার নম্বর ঢাকা মেট্রো-গ ১৪-২৫২৫। গাড়ির ভেতরে একটি টিস্যু বক্সে ‘পুলিশ’লেখা রয়েছে। গাড়ির স্টিয়ারিংয়ে চাবি লাগানো রয়েছে। এছাড়া অন্য কোন কিছু পাওয়া যায়নি।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, স্থলবন্দরে প্রবেশের গেইটের বাম পাশে সড়কে গত ১৫/১৬ দিন ধরে একটি সাদা রঙের প্রাইভেটকার পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা এই গাড়ির চালক বা মালিক কাউকে না দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আখাউড়া স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট মোঃ সামাউল ইসলাম বলেন, ১০/১২ দিন আগে স্থানীয় বাসিন্দা হারুন মেম্বার আমাকে জানায় বন্দরের ২নং গেইটের বাইরে সড়কে একটি সাদা রঙের প্রাইভেট কার পরে আছে। যেহেতু বন্দরে প্রতিদিনই যাত্রীরা গাড়ি নিয়ে আসে আবার চলে যায় এবং  গাড়িটি বন্দরের বাইরে থাকায় এ ব্যপারে বিশেষ গুরুত্ব দিইনি।

এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুল ইসলাম বলেন, খবর পেয়ে স্থলবন্দরে মালিকবিহীন পরে থাকা একটি গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তবে এসময় গাড়ির চালক বা মালিক কাউকেই পাওয়া যায়নি। গাড়ির মালিকের পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy