চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় একটি ট্যাংকারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে রতন দাস (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত রতন

2023-01-29T17:33:55+00:00
2023-01-29T17:33:55+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ জানুয়ারি, ২০২৩, ৫:৩৩ পিএম   (ভিজিট : ১৫৩)
X

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় একটি ট্যাংকারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে রতন দাস (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত রতন মিরসরাই থানার পূর্ব মায়ানি এলাকার মনোরঞ্জন দাসের ছেলে।

আজ রোববার দুপুর ২টার দিকে মহাসড়কের মনসা বাদামতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে থাকা মোহাম্মদ হাসান (২৮) নামের আরেক যুবক আহত হয়েছেন।

পটিয়া হাইওয়ে থানার এসআই মো. আনিস জানান, মনসা বাদামতল এলাকায় কক্সবাজারমুখি একটি ট্যাংকারের সাথে চট্টগ্রামমুখি রতনের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে চালকের আসনে থাকা রতন ঘটনাস্থলেই নিহত হন। তার সঙ্গে থাকা হাসানকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। রতনের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy