চট্টগ্রামে শিশু অপহরণের অভিযোগে গ্রেফতার ১

চট্টগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রাম নগরীর বায়েজিদ আবাসিক এলাকা থেকে শিশুকে অপহরণের ৯ ঘন্টা পর উদ্ধার করেছে র‌্যাব। এসময় গ্রেফতার করা হয়

2023-01-29T18:12:13+00:00
2023-01-29T18:12:13+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে শিশু অপহরণের অভিযোগে গ্রেফতার ১
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ জানুয়ারি, ২০২৩, ৬:১২ পিএম   (ভিজিট : ১৪১)
X

চট্টগ্রাম নগরীর বায়েজিদ আবাসিক এলাকা থেকে শিশুকে অপহরণের ৯ ঘন্টা পর উদ্ধার করেছে র‌্যাব। এসময় গ্রেফতার করা হয় জুয়েল মিয়া নামে যুবককে। শনিবার রাতে বায়েজীদ এলাকার একটি বহুতল ভবন থেকে ওই শিশুকে উদ্ধার করে র‌্যাব। গ্রেফতার হওয়া জুয়েল সিলেটের বালাগঞ্জ থানার মনোহরপুর এলাকার মৃত কাশেম মিয়ার ছেলে।

র‌্যাব-৭ সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, অপহৃত দেড় বছরের শিশুর পিতা পেয়ার মোহাম্মদ পরিবার নিয়ে নগরীর বালুচরা এলাকায় বসবাস করছেন। সে সুবাধে প্রতিবেশি জুয়েল মিয়ার সাথে পেয়ারের পরিবারের সখ্যতা তৈরি হয়। শনিবার সুযোগ বুঝে জুয়েল শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। পরে ফোন করে শিশুর মুক্তিপণ হিসাবে ৩০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে শিশুটিকে মেরে নালায় ফেলারও হুমকি দেয়। 

এ ঘটনায় পেয়ার মোহাম্মদ লিখিতভাবে র‌্যাবকে অভিযোগ দেয়ার পরপর অভিযান চালানো হয়। টানা ৯ ঘণ্টা অভিযান চালিয়ে বায়েজিদ এলাকার একটি ৫ তলা ভবন থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী জুয়েলকেও গ্রেপ্তার করা হয়।

বাবু/জেএম





  বিষয়:   অপহরণ  গ্রেফতার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy