সন্দ্বীপে চুরির অভিযোগে গ্রেফতার ২

চট্টগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় মিয়াজান হাজী জামে মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরির দায়ে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার

2023-01-29T20:02:11+00:00
2023-01-29T20:02:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সন্দ্বীপে চুরির অভিযোগে গ্রেফতার ২
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ জানুয়ারি, ২০২৩, ৮:০২ পিএম   (ভিজিট : ১৪৮)
X

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় মিয়াজান হাজী জামে মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরির দায়ে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত থেকে রোববার দুপুরের মধ্যে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া দানবাক্সের ৩ হাজার ৫৩৮ টাকা উদ্ধার করে পুলিশ।   

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, গত শনিবার রাত সাড়ে ৯টায় রহমতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিয়াজান হাজী জামে মসজিদের ভিতর দানবাক্সের তালা ভেঙে নগদ টাকা চুরি হয়। এ ঘটনায় মসজিদ কমিটির সভাপতি শাহেদুর রহমান বাদী হয়ে সন্দ্বীপ থানায় একটি চুরি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মো. আরিফ (৩৪) ও মো. সাইমুন (১৭) নামে দুইজনকে গ্রেপ্তার করে।

এ সময় চুরি যাওয়া টাকাও উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা চুরির বিষয়টি স্বীকার করেছে। গ্রেপ্তার আরিফের বাড়ি রহমতপুর ও সাইমুনের বাড়ি মুছাপুর ইউনিয়নে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy