টাঙ্গাইলে বনরক্ষীদের মারধর, আটক ৩

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

বনরক্ষীদের মারধর, তাদের কাছ থেকে কাঠ বোঝাই গাড়ি ও গুলি ছিনতাইয়ের ঘটনায় তিন বনদস্যুকে আটক করেছে র‌্যাব। সোমবার

2023-01-30T20:02:03+00:00
2023-01-30T20:02:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে বনরক্ষীদের মারধর, আটক ৩
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ৮:০২ পিএম   (ভিজিট : ১৩৫)
X

বনরক্ষীদের মারধর, তাদের কাছ থেকে কাঠ বোঝাই গাড়ি ও গুলি ছিনতাইয়ের ঘটনায় তিন বনদস্যুকে আটক করেছে র‌্যাব। সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন-শাহাদত আলী, আব্দুল মালেক ও সাইদুল ইসলাম। তাদের বাড়ি টাঙ্গাইলের মধুপুরে। র‌্যাব-১৪-এর ৩ নম্বর সিপিসি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গত ২৫ জানুয়ারি গভীর রাতে টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের অরনখোলা এলাকায় গজারী গাছ কেটে তা পাচার করছে বলে গোপন সংবাদ পান বন কর্মকর্তা হামিদুল ইসলাম। এরপর বনরক্ষীদের নিয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে বাধা দিলে ২৫/৩০ জন বনদস্যু তাদের বেদম মারধর করে। এসময় তারা রাইফেলের চার রাউন্ড গুলি ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনায় ওইদিন মধুপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। এর পাঁচদিন পর র‌্যাব সদস্যরা টাঙ্গাইল ও গাজীপুরে বিভিন্ন স্থান থেকে তিনজনকে আটক করে। তবে ছিনতাই হওয়া গুলি এখনো উদ্ধার করা যায়নি বলে জানান তিনি।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy