জি-২০ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চলতি বছরের মার্চের ১ ও ২ তারিখে ভারতের জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল

2023-01-31T00:03:34+00:00
2023-01-31T16:06:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জি-২০ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ১২:০৩ এএম  আপডেট: ৩১.০১.২০২৩ ৪:০৬ পিএম  (ভিজিট : ১৩৪)
X

চলতি বছরের মার্চের ১ ও ২ তারিখে ভারতের জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সম্মেলনে ঢাকার পক্ষ থেকে নিজেদের ইস্যুগুলো তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

সোমবার (৩০ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত এবার জি-২০ এর চেয়ারম্যান। তারা একটা ইউনিক কাজ করছে। তারা সাউথের মতামত নেওয়ার জন্য নয়টি দেশকে আমন্ত্রণ করেছে। তার মধ্যে দক্ষিণ এশিয়ায় তারা একমাত্র বাংলাদেশকে সম্মান দিয়েছে। সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী ভারতে যাবেন, যখন জি-২০ হবে।

মোমেন জানান, তারা আমাদের দাওয়াত দিয়েছেন মার্চের ১ ও ২ তারিখে নয়াদিল্লিতে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে। এটা আমাদের জন্য বড় সম্মান। সেখানে আমাদের ইস্যুগুলো তুলে ধরব।

ফেব্রুয়ারি মাঝামাঝিতে ঢাকায় আসবেন ভারতের পররাষ্ট্র সচিব ভিনয় মোহন কৌয়াত্রার। তার সফরে আলোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের পররাষ্ট্র সচিব আসবেন। তবে এ মুহূর্তে আমি সঠিক তারিখটা বলতে পারব না। ভারতের পররাষ্ট্র সচিব আসলে ভালো হবে। আমরা বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে পারব।

বাবু/এসআর





  বিষয়:   জি-২০  পররাষ্ট্রমন্ত্রী  ইস্যু 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy