বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ফেরদৌস (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আড়াইপাড়া হেকমত আলীর বাড়িতে কনস্ট্রাকশনের

2023-02-02T17:57:43+00:00
2023-02-02T17:57:43+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৫৭ পিএম   (ভিজিট : ১২১)
X

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ফেরদৌস (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আড়াইপাড়া হেকমত আলীর বাড়িতে কনস্ট্রাকশনের কাজ করার সময় তার মৃত্যু হয়। তিনি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মো. রিপন মিয়ার ছেলে। এ ঘটনায় সখীপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অন্যান্য শ্রমিকের সাথে ফেরদৌস বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ করছিলেন। ভবনের ছাদের ওপড় কাজ করতে গিয়ে তার মাথা বিদ্যুতের তারের সাথে স্পর্শ লাগে। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইলে পাঠানো হয়েছে।

বাবু/জেএম




  বিষয়:   বিদ্যুৎস্পৃষ্ট  মৃত্যু 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy