সোয়া ২ ঘন্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল স্বাভাবিক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

প্রায় সোয়া ২ ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকাল সোয়া

2023-02-02T19:09:37+00:00
2023-02-02T19:09:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সোয়া ২ ঘন্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল স্বাভাবিক
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:০৯ পিএম   (ভিজিট : ২৩১)
X

প্রায় সোয়া ২ ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে আখাউড়া ষ্টেশনের দক্ষিণে রেলগেইট এলাকায় চট্টগ্রামগামী আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিনের গিয়ার বক্সের ক্যাচিং ভেঙে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা ৬টার দিকে আটকে পড়া ইঞ্জিন সরিয়ে নিয়ে ৬টা ২৫ মিনিটে পাহাড়িকা ট্রেনটি আখাউড়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। 

জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস বিকেল  সোয়া চারটার দিকে আখাউড়া স্টেশন থেকে ছেড়ে আউটারে পৌঁছার পর ইঞ্জিনের গিয়ার বক্সের কেচিং ভেঙে গেলে চালক গাড়ি থামিয়ে দেন। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকার রেলপথের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এবং চট্টগ্রামের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিকাল ৫ টার দিকে অতিরিক্ত একটি ইঞ্জিন দিয়ে ট্রেনের বগিকে ইঞ্জন থেকে কেটে স্টেশনে ফিরিয়ে আনা হয়। পরে সন্ধ্যা ৬টার সময় ক্ষতিগ্রস্ত ট্রেনের ইঞ্জিনটি আখাউড়া লোকোসেড ফিরিয়ে নেয়া হয়। এতে লাইন চলাচলের জন্য উপযুক্ত হয়। 

এসময় আখাউড়া স্টেশনে পাহাড়িকা এবং চট্টলা ট্রেন আটকা পড়ে। যাত্রীরা অনেকে ট্রেন থেকে নেমে সড়ক পথে গন্তব্যে রওয়ানা হয়। প্রত্যক্ষদর্শী আলী মাহমেদ বলেন, হাসপাতালগামী এ সড়কটির উপর পাহাড়িকা ট্রেনটি আটকে পড়ায় দু’পাশে শত শত মানুষ আটকা পরে দুর্ভোগ পোহাতে হয়।  এখানে নতুন করে অনেকগুলো লাইন নির্মাণ করা হচ্ছে। গেইটের বিষয়ে পরিকল্পনা করে রেল লাইন না বসালে ভবিষ্যতে এরকম মানুষকে দুর্ভোগ পোহাতে হবে। 

আখাউড়া রেলওয়ে জংশনের লোকোসেড ইনচার্জ মো. মনির উদ্দিন বলেন, ইঞ্জিনের গিয়ার বক্সের ক্যাচিং সাময়িক মেরামত করে ইঞ্জিনটি সরিয়ে এনে চলাচল স্বাভাবিক করা হয়।

বাবু/জেএম





  বিষয়:   ট্রেন চলাচল স্বাভাবিক 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy