নবীনগরের দুই কলেজের পাশ করেনি কেউ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

সারাবাংলা

সম্প্রতি এইচএসসি পরীক্ষার ফলাফলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করতে পারেনি। প্রতিষ্ঠান দুটি হলো- কৃষ্ণনগর আব্দুল জব্বার

2023-02-09T12:32:40+00:00
2023-02-09T12:32:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবীনগরের দুই কলেজের পাশ করেনি কেউ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৩২ পিএম   (ভিজিট : ১৭০)
X


সম্প্রতি এইচএসসি পরীক্ষার ফলাফলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করতে পারেনি। প্রতিষ্ঠান দুটি হলো- কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজ ও জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড  কলেজ।

এই দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২২ সালে অনুষ্ঠিত হওয়া এইচএসসি পরীক্ষায় মোট ১৫ জন শিক্ষার্থী অংশ নেয়। নবীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোকাররম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার দুপুর সাড়ে ১২ টায় প্রকাশিত ফলাফলের ভিত্তিতে কুমিল্লা শিক্ষাবোর্ডে শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের মোট সংখ্যা ৫ টি।

জানা যায়, নবীনগর উপজেলার কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৭ জন এবং জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ৮ জন শিক্ষার্থী।

-বাবু/এ.এস





  বিষয়:   শিক্ষার্থী  ব্রাহ্মণবাড়িয়া 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy