রাজবাড়ীতে দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

বালিয়াকান্দি রাজবাড়ী

সারাবাংলা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে মোঃ মেহেদী শেখ (২৫) নামে এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।মো.মেহেদী উপজেলার

2023-02-09T15:35:57+00:00
2023-02-09T15:38:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
বালিয়াকান্দি রাজবাড়ী
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৩৫ পিএম  আপডেট: ০৯.০২.২০২৩ ৩:৩৮ পিএম  (ভিজিট : ২৩৪)
X


রাজবাড়ীর বালিয়াকান্দিতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে মোঃ মেহেদী শেখ (২৫) নামে এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।

মো.মেহেদী উপজেলার ইসলামপুর ইউনিয়নের সাটুরিয়া গ্রামের মো.একেন আলী শেখের ছেলে। 

জেলা গোয়েন্দা পুলিশ ডিবির সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান খানের নেতৃত্বে সঙ্গীও ফোর্স জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের সাটুরিয়া গ্রামে মেহেদী শেখের বসতবাড়ি তল্লাশি করে তার শোবার খাটের নিচ থেকে অনুমান ৬০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজা সহ তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ডিবি পুলিশ পরিদর্শক মো মনিরুজ্জামান খান বলেন ধৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy