নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যুবকের মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর মান্দায় সুজিত কুমার হাওলাদার (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১২টার পর মান্দা

2023-02-10T19:43:18+00:00
2023-02-10T19:46:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যুবকের মরদেহ উদ্ধার
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৪৩ পিএম  আপডেট: ১০.০২.২০২৩ ৭:৪৬ পিএম  (ভিজিট : ১৬৪)
X

নওগাঁর মান্দায় সুজিত কুমার হাওলাদার (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১২টার পর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


আজ শুক্রবার দুপুরের দিকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত সুজিত উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শালদহ গ্রামের গজেন্দ্রনাথ হাওলাদারের ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে একটি পিকআপে করে অজ্ঞাত ৩-৪ জন ব্যক্তি সুজিত হালদারকে জরুরি বিভাগে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এমন সংবাদে সুজিতকে নিয়ে আসা ব্যক্তিরা কৌশলে পিকআপ নিয়ে হাসপাতাল চত্বর থেকে সটকে পড়েন। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। তবে কীভাবে তিনি মারা গেলেন বা হাসপাতালে কারা তাকে নিয়ে গেলেন এ বিষয়ে কিছুই জানতে পারেনি পুলিশ। 


মান্দা থানার ওসি নূর এ আলম সিদ্দিকী বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরে এদিন রাতেই নিহত সুজিত হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


ওসি আরও বলেন, কী কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। তার পরিবারের লোকজন ডাকা হয়েছে। তবে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাবু/জেএম 





  বিষয়:   নওগাঁ  মরদেহ উদ্ধার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy