রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় আহত ৭

রাঙ্গামাটি প্রতিনিধি

সারাবাংলা

রাঙ্গামাটি শহরের পর্যটন কমপ্লেক্স সংলগ্ন এলাকায় একটি পর্যটকবাহী বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে সাতজন আহত হয়েছেন। শুক্রবার (১০

2023-02-10T20:12:18+00:00
2023-02-10T20:12:18+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় আহত ৭
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:১২ পিএম   (ভিজিট : ১৪০)
X

রাঙ্গামাটি শহরের পর্যটন কমপ্লেক্স সংলগ্ন এলাকায় একটি পর্যটকবাহী বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে সাতজন আহত হয়েছেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। 


স্থানীয় সূত্রে জানা যায়, তবলছড়ি পর্যটন কমপ্লেক্স এলাকায় চট্টগ্রাম মাদারবাড়ী থেকে আসা একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ ফুট নিচে পড়ে যায়। দুর্ঘটনায় বাসের সাতজন পর্যটক আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় পর্যটকদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 


ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, পর্যটকবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সাতজন আহত হয়েছেন। তার মধ্যে চারজন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা বেশি গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে পাঠিয়ে দেওয়া হয়েছে। 


বাবু/জেএম






  বিষয়:   রাঙ্গামাটি  আহত 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy