মামলা তুলে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের মধুপুরের মহিষমারা ইউনিয়নে হান্নান হত্যাকাণ্ডে আসামিদের গ্রেফতার ও নানামুখী হুমকির প্রতিবাদে নিহতের পরিবার সংবাদ সম্মেলন করেছে। গতকাল

2023-02-12T15:35:16+00:00
2023-02-12T15:38:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মধুপুরে হান্নান হত্যাকাণ্ড
মামলা তুলে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৩৫ পিএম  আপডেট: ১২.০২.২০২৩ ৩:৩৮ পিএম  (ভিজিট : ২০৭)
X

টাঙ্গাইলের মধুপুরের মহিষমারা ইউনিয়নে হান্নান হত্যাকাণ্ডে আসামিদের গ্রেফতার ও নানামুখী হুমকির প্রতিবাদে নিহতের পরিবার সংবাদ সম্মেলন করেছে। গতকাল রোববার দুপুরে মধুপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নিহত হান্নানের পরিবারের সদস্যরা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের বড় ভাই ও মামলার বাদী মো. আবু হানিফ। এ সময় উপস্থিত ছিলেন নিহতের স্ত্রী মীম আক্তার, মা হাসনা বেগম, বাবা ইদ্রিস আলী, তিন বছরের শিশু কন্যা হাবিবা, চাচা আমজাদ হোসেনসহ পরিবারের অন্তত ২০জন সদস্য।

লিখিত বক্তব্যে আবু হানিফ দাবি করেন আসামিরা তার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য নানা ভাবে হুমকি প্রদান করছে। তাদের হুমকিতে পরিবারের সদস্যরা জীবন ঝুঁকির আশঙ্কা করছেন । তিনি ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। 

বাবু/জেএম





  বিষয়:   হুমকি  সংবাদ  সম্মেলন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy