অস্ত্র উঁচিয়ে হামলা করা যুবক গ্রেফতার

আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর)

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারে বিএনপির পদযাত্রা থেকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে হামলায় অংশ নেওয়া জাহিদুল

2023-02-12T18:11:23+00:00
2023-02-12T18:11:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে বিএনপি’র পদযাত্রা
অস্ত্র উঁচিয়ে হামলা করা যুবক গ্রেফতার
আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশ: রোববার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:১১ পিএম   (ভিজিট : ১৬৩)
X

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারে বিএনপির পদযাত্রা থেকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে হামলায় অংশ নেওয়া জাহিদুল ইসলাম জাহিদ(২৪) নামে সেই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১২ ফেব্রুয়ারি) ভোরে শ্রীপুর উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সানোয়ার হোসেন দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার জাহিদ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার সাধুয়া গ্রামের সাইদুর রহমান মীরের ছেলে। তিনি পাঁচ-ছয় বছর আগে ওই থানাধীন বরামা-বরমী এলাকায় এসে স্থায়ীভাবে বসবাস করেন।  শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, জাহিদের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও চাদাবাজিসহ পাঁচটি মামলা রয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, জাহিদুল ইসলাম জাহিদের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। ওইসব মামলায় সে জেলও খেটেছে। তার বিরুদ্ধে আরো কোনো মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) সানোয়ার হোসেন জানান, জাহিদুল ইসলাম জাহিদের কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে অস্ত্রটি আসল না নকল তা ফরেনসিক রিপোর্টের পর নিশ্চিত করে বলা যাবে। একেকজন এককে ধরনের কথা বলছে, আমরা বিষয়টি তদন্ত ও খতিয়ে দেখছি।  

বাবু/জেএম





  বিষয়:   শ্রীপুর 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy