কক্সবাজারে ৭ রোহিঙ্গার যাবজ্জীবন কারাদণ্ড

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় ৭ রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে দণ্ডিত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে

2023-02-12T18:37:02+00:00
2023-02-12T18:39:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইয়াবা পাচার মামলা
কক্সবাজারে ৭ রোহিঙ্গার যাবজ্জীবন কারাদণ্ড
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: রোববার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৩৭ পিএম  আপডেট: ১২.০২.২০২৩ ৬:৩৯ পিএম  (ভিজিট : ১৭১)
X

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় ৭ রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে দণ্ডিত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করে অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

১২ ফেব্রুয়ারি রোববার কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলো- এম. বিল্লাল হোসেন, জামাল হোসেন, মনজুর আলম, আবদুর রহমান, মো. জাকির হোসেন এবং জাকির হোসেন। তারা সকলেই মিয়ানমারের আকিয়াবের নাগরিক এবং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, ২ লাখ ৮০ হাজার ইয়াবা পাচারের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় সাত রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বাবু/জেএম




  বিষয়:   কক্সবাজার  কারাদণ্ড 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy