দিনাজপুরে ৪ ইটভাটাকে জরিমানা

সারাবাংলা

দিনাজপুরের খানসামার অবৈধ ৪ ইটভাটায় অভিযান চালিয়ে ৭ লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

2023-02-14T18:52:03+00:00
2023-02-14T18:52:03+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
দিনাজপুরে ৪ ইটভাটাকে জরিমানা
প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৫২ পিএম   (ভিজিট : ১২৫)
X

দিনাজপুরের খানসামার অবৈধ ৪ ইটভাটায় অভিযান চালিয়ে ৭ লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত খানসামা সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট একেএম সামিউল ইসলাম, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। জানা যায়, সরকারি অনুমোদন ছাড়া ভাটায় ইট তৈরী ও বিক্রি, শিক্ষা প্রতিষ্ঠানের ১ কিলোমিটারের মধ্যে ভাটা স্থাপন এবং সরকারি নির্দেশনার কম সাইজে ইট তৈরি করার অপরাধে খানসামা উপজেলার কুমড়িয়া মন্ডলের বাজার এলাকার টু-স্টার ব্রিক্সস ও এমএমকে ব্রিক্সসকে দেড় লাখ টাকা করে মোট তিন লাখ টাকা এবং পুলহাট এলাকার আরএটি-১ ও আরএটি-২ নামে দুই ইটভাটাকে ২ লাখ করে ৪ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান বলেন, পরিবেশ দূষণ ও অবৈধভাবে পরিচালিত ইটভাটাগুলোর প্রয়োজনীয় কাগজপত্র নেই, সেসব ভাটাকে সর্তক করে অভিযান পরিচালনা করা হয়। খানসামার অবৈধ ৪ ইটভাটায় অভিযান চালিয়ে ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

বাবু/জেএম




  বিষয়:   দিনাজপুর  জরিমানা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy