রাষ্ট্রপতির সঙ্গে মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী

2023-02-14T21:42:38+00:00
2023-02-14T21:42:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাষ্ট্রপতির সঙ্গে মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৪২ পিএম   (ভিজিট : ১৮৫)
X

বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।


আজ মঙ্গলবার রাতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে তারা সন্ধ্যায় বঙ্গভবনে পৌঁছান। আগামী ২৩ এপ্রিল অবসরে যাবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। এরপর দায়িত্ব নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।

এর আগে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করেন। রাষ্ট্রপতি পদে মোঃ সাহাবুদ্দিনের নাম ঘোষণার পর প্রজ্ঞাপন জারি করা হয়।


সাহাবুদ্দিন দীর্ঘদিন জুডিশিয়াল সার্ভিসে চাকরি করেছেন। তিনি এতদিন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। তিনি ১৯৪৯ সালে পাবনায় জন্মগ্রহণ করেন।

বাবু/এসআর





  বিষয়:   রাষ্ট্রপতি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy