কিশোরগঞ্জে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে আন্তঃনগর এগারসিন্দুর গোধূলি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এ

2023-02-15T07:46:12+00:00
2023-02-15T11:23:04+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
কিশোরগঞ্জে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৪৬ এএম  আপডেট: ১৫.০২.২০২৩ ১১:২৩ এএম  (ভিজিট : ১৫৯)
X

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে আন্তঃনগর এগারসিন্দুর গোধূলি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মঙ্গলবার রাত সোয়া ৭টার দিকে এগারসিন্দুর গোধূলি ট্রেনটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। যাত্রী নামিয়ে ইঞ্জিন ঘুরানোর সময় এটি লাইনচ্যুত হয়ে পড়ে। 

তিনি আরও বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আখাউড়া থেকে রিলিফ ট্রেন কিশোরগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছে।

বাবু/এ আর




  বিষয়:   রেললাইন  দুর্ঘটনা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy