আরও ৩২ বার কেঁপে উঠল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পের ক্ষত কাটিয়ে না উঠতেই তুরস্কে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় গতকাল সোমবার রাত ৮টা ৪

2023-02-21T09:54:12+00:00
2023-02-21T09:54:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আরও ৩২ বার কেঁপে উঠল তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৫৪ এএম   (ভিজিট : ১৬৭)
X

শক্তিশালী ভূমিকম্পের ক্ষত কাটিয়ে না উঠতেই তুরস্কে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় গতকাল সোমবার রাত ৮টা ৪ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলের হাতায় প্রদেশে আরেকটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। এরপর আরও ৩২টি পরাঘাতে কেঁপে উঠেছে তুরস্কের ওই অঞ্চল

দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা এএফএডি জানিয়েছে, গত রাতের ভূমিকম্পের পর ৩২টি পরাঘাত অনুভূত হয়েছে। এর মধ্যে একটির মাত্রা ছিল ৫ দশমিক ৮। শুধু তুরস্ক নয়, পাশের দেশ সিরিয়া, লেবানন ও মিসরেও ভূকম্পন অনুভূত হয়েছে।

নিখোঁজ স্বজনদের খবরের অপেক্ষায় ধ্বংসস্তূপের ওপর বসে আছেন কয়েকজন। গত রাতের ভূমিকম্পে ৩ জন নিহত ও কমপক্ষে ২১৩ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলেইমান সোইগু। তিনি বলেন, নিহত তিনজন হাতায় প্রদেশের আনতাকিয়া, দেফনে ও সামানদাগি শহরের বাসিন্দা।

তবে বেসামরিক সূত্রের খবর, এবারের ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় আহত মানুষের সংখ্যা ৬৮০। গৃহযুদ্ধের সময় থেকে সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ভূমিকম্পের পর সিরিয়ায় আহত ৪৭০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দুই দেশে এখন পর্যন্ত ৪৭ হাজারের বেশি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শুধু তুরস্কেই ৪১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ওই ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত তুরস্কে ছয় হাজারের বেশি পরাঘাত অনুভূত হয়েছে বলে জানিয়েছে এএফএডি।

সূত্র,রয়টার্স


বাবু/এ আর 




  বিষয়:   তুরস্ক  সিরিয়া  ভুমিকম্প 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy