কালীগঞ্জে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ

কালীগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

ঝিনাইদহের কালীগঞ্জে মহান শহীদ দিবসে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রলীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার

2023-02-21T15:15:37+00:00
2023-02-21T15:15:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ
কালীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:১৫ পিএম   (ভিজিট : ১৫২)
X

ঝিনাইদহের কালীগঞ্জে মহান শহীদ দিবসে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রলীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সরকারি মাহতাব উদ্দিন কলেজের পেছনে এ ঘটনা ঘটে।


এ সময় ছাত্রলীগ কর্মী ইরফান রেজা রুকু ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিনসহ ৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে ছাত্রলীগ কর্মী ইরফান রেজা রুকুকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।


কালিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্ল্যা জানান, ঘটনা জানার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি।


বাবু/জেএম






  বিষয়:   কালীগঞ্জ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy