সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে বাংলাদেশ : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহর থেকে গ্রাম সর্বত্রই এখন চলছে আওয়ামী সন্ত্রাসীদের বেপরোয়া দৌরাত্ম্য। মহান

2023-02-23T01:01:48+00:00
2023-02-23T01:01:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে বাংলাদেশ : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১:০১ এএম   (ভিজিট : ১৪৫)
X

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহর থেকে গ্রাম সর্বত্রই এখন চলছে আওয়ামী সন্ত্রাসীদের বেপরোয়া দৌরাত্ম্য। মহান শহীদ দিবসের মতো একটি জাতীয় অনুষ্ঠান পালন করতে গিয়েও বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা প্রমাণ করে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি এখন সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে।


তিনি বলেন, এই মহান দিনেও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা-নির্যাতন বর্তমান সরকারের প্রতিহিংসাপরায়ণ রাজনীতির নির্লজ্জ বহিঃপ্রকাশ।

আজ বুধবার বিকেলে এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে ফেনীর সোনাগাজী, নড়াইলের লোহাগড়া ও নেত্রকোনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলায় ১২ জনের অধিক নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে এ বিবৃতি দেন ফখরুল।


বিএনপি মহাসচিব বলেন, ভয়াবহ সন্ত্রাসের মাধ্যমে দেশের মানুষকে ভীতসন্ত্রস্ত রেখে রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে দেশ যেন এখন গুম, খুন, অপহরণ, হামলা-মামলা, গ্রেপ্তার ও নির্যাতন-নিপীড়নের এক মহাক্ষেত্র।


এদিকে, পৃথক বিবৃতিতে আগামী ২৫ ফেব্রুয়ারি দেশব্যাপী জেলা পর্যায়ে অনুষ্ঠেয় বিএনপির পদযাত্রা কর্মসূচি সফল করার আহ্বান জানান মির্জা ফখরুল।


বাবু/এসআর






  বিষয়:   মির্জা  ফখরুল 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy