ভোট বর্জন করলো নীল দল

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২৪ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ভোট বর্জন করেছে বিএনপি ও জামায়াত সমর্থিত নীল দল। আজ বুধবার

2023-02-23T00:40:54+00:00
2023-02-23T00:40:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন
ভোট বর্জন করলো নীল দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪০ এএম   (ভিজিট : ১৬১)
X

ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২৪ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ভোট বর্জন করেছে বিএনপি ও জামায়াত সমর্থিত নীল দল। আজ বুধবার রাতে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে এ ভোট বর্জনের ঘোষণা দেন।


বিএনপিপন্থি নীল প্যানেলের সাধারণ সম্পাদক পদে সৈয়দ নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘প্রথম দিনে ১৪টি কাউন্টারে ভোটগ্রহণ হয়েছে। যেখানে চার হাজার ২৩ ভোট। কিন্তু কিছুক্ষণ পর পাঁচ হাজার ২৮টি ভোটগ্রহণ হয়েছে বলে ঘোষণা দেয়। পরে কোন কাউন্টারে কত ভোট হয়েছে হিসাব নিয়ে দেখা গেছে চার হাজার ২৩ ভোট হয়েছে। প্রথম দিনে এক হাজার পাঁচ ভোট কারচুপি করেছে, কিছু অনিয়ম করেছে। এসব কারণে আমরা ভোট বর্জন করেছি।’

এর আগে সকাল ৯টা থেকে প্রথম দিনের ভোট শুরু হয়। এতে ১৯ হাজার ৬১৮ ভোটারের মধ্যে পাঁচ হাজার ২৮ জন আইনজীবী ভোট দিয়েছেন বলে নির্বাচন কমিশন নিশ্চিত করে।


বাবু/এসআর






  বিষয়:   নীল  দল 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy