পিলখান হত্যাকান্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা পরিস্কার ভাবে বলতে চান, পিলখান হত্যাকান্ডের জন্য আওয়ামী লীগ ও

2023-02-26T14:41:20+00:00
2023-02-26T14:41:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পিলখান হত্যাকান্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করলেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৪১ পিএম   (ভিজিট : ২১২)
X


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা পরিস্কার ভাবে বলতে চান, পিলখান হত্যাকান্ডের জন্য আওয়ামী লীগ ও তৎকালীন সরকার জড়িত। তাদের প্রত্যক্ষ মদদে এ হত্যাকান্ড সংগঠিত হয়েছে।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় শহীদের স্মরনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনায় বিএনপি নেতারা অভিযোগ করেন, সিদ্ধান্ত নিতে দেরী করায় এমন একটি দু:খজনক হত্যাকান্ড ঘটেছে। তারা অভিযোগ করেন মুক্তিযুদ্ধের সময়ও এত সামরিক কর্মকর্তা একসাথে নিহত হন নি। দলের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ সেসময় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট জনগনের সামনে প্রকাশের দাবি জানান।

আর দলের স্থায়ি কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এ হত্যাকান্ডের সাথে জড়িত প্রকৃত দোষীদের বিচার করা হবে। বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ক্ষমতা হারানোর ভয়ে সরকার পাগল হয়ে গেছে মন্তব্য করে বিএনপির নেতারা বলেন, কিভাবে ক্ষমতায় টিকে থাকতে নানা ষড়যন্ত্র করছে। কিন্তু জনগন জেগে উঠেছে। এবার তাদের যেতেই হবে। সবাইকে ভয় কাটিয়ে ঐক্যবদ্ধ হবার আহবান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

-বাবু/এ.এস





  বিষয়:   মির্জা ফখরুল  পিলখান 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy