বড়াইগ্রামে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

হৃদয় আহমেদ, বড়াইগ্রাম (নাটোর)

সারাবাংলা

নাটোরের বড়াইগ্রামে মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় সুর্য (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল

2023-02-27T16:20:00+00:00
2023-02-27T16:20:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বড়াইগ্রামে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
হৃদয় আহমেদ, বড়াইগ্রাম (নাটোর)
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:২০ পিএম   (ভিজিট : ৩৫৮)
X

নাটোরের বড়াইগ্রামে মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় সুর্য (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে উপজেলার বনপাড়া-লালপুর আঞ্চলিক মহাসড়কের হারোয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সুর্য লালপুর উপজেলার আব্দুলপুর কদমতোলা এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, সকাল নয়টায় সুর্য তার বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বনপাড়ায় কাজের উদ্দেশ্যে রওনা দিলে হারোয়া এলাকায় পৌঁছালে ওভারটেকিং এর সময় মাটিবাহী ট্রাক্টর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ ঘটনায় সুর্য মোটরসাইকেল থেকে নিচে পড়ে গেলে ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। চালক পালাতক রয়েছে তাকে আটকের চেষ্টা চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাবু/জেএম




  বিষয়:   বড়াইগ্রাম  মৃত্যু 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy