ডোমারে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’ প্রতিপাদ্যে নীলফামারীর ডোমার উপজেলায় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে

2023-02-27T17:04:11+00:00
2023-02-27T17:04:11+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ডোমারে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:০৪ পিএম   (ভিজিট : ২৫৫)
X

‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’ প্রতিপাদ্যে নীলফামারীর ডোমার উপজেলায় পরিসংখ্যান  দিবস পালিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয় যৌথভাবে দিবসটি পালনে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেন।

দিবসটি পালনে উপজেলা পরিষদ চত্ত্বর হতে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবন আখতারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোজাম্মেল হক, কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, নারী ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কার্নিজ, পরিসংখ্যান কর্মকর্তা ওমর আলী, নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম, পরিসংখ্যান তদন্তকারী আব্দুল বারী প্রমুখ।

বাবু/জেএম




  বিষয়:   ডোমার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy