রিপোর্ট পাওয়ার পর বেগম জিয়ার পরবর্তী চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত

2023-02-27T21:33:00+00:00
2023-02-27T21:33:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রিপোর্ট পাওয়ার পর বেগম জিয়ার পরবর্তী চিকিৎসা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৩৩ পিএম   (ভিজিট : ১৪৬)
X

মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, রিপোর্ট পাওয়ার পর ম্যাডামের চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে এ কথা বলেন তিনি।


ডা. জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষার জন্য ম্যাডাম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন। সেখানে তার বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয়েছে। এসব পরীক্ষার রিপোর্ট কাল নাগাদ পাওয়া যেতে পারে।


পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকরা বসে পরবর্তীতে ম্যাডামের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন বলেও উল্লেখ করেন ডা. জাহিদ। 


বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন জানতে চাইলে তিনি বলেন, তিনি (খালেদা জিয়া) আগের মতোই আছেন। শারীরিক অবস্থা আগের মতো আছে। অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি।


এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দীর্ঘদিন খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। 


বাবু/এসআর






  বিষয়:   বেগম  জিয়া 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy