পুলিশ কর্মকর্তার গাড়ির ধাক্কায় দারোয়ানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় এক পুলিশ কর্মকর্তার মালিকানাধীন গাড়ির ধাক্কায় ভেঙে পড়েছে বাসার গেইট। এ ঘটনায় ইউনুস বারী (৬২)

2023-02-27T21:47:57+00:00
2023-02-27T21:47:57+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পুলিশ কর্মকর্তার গাড়ির ধাক্কায় দারোয়ানের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৪৭ পিএম   (ভিজিট : ১৮০)
X

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় এক পুলিশ কর্মকর্তার মালিকানাধীন গাড়ির ধাক্কায় ভেঙে পড়েছে বাসার গেইট। এ ঘটনায় ইউনুস বারী (৬২) নামে এক দারোয়ান নিহত হয়েছেন।


রোববার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় অভিযুক্ত চালক টুটুল মাতব্বরকে (৪০)আটক করেছে পুলিশ।


সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৯ টার দিকে বসিলা গার্ডেন সিটির ডি ব্লকে ২ নম্বর রোডের ১৩/১ দশতলা বাড়িতে গাড়ি পার্কিং করতে আসেন চালক টুটুল মাতব্বর। এ সময় বাড়ির দারোয়ান গেট খুলতে গেলে তিনি গাড়িটির গতি বাড়িয়ে দেন। এসময় গেটটি ভেঙে দারোয়ানের উপরে পড়ে। এর ফলে চাপা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়।


নিহতের মেয়ে হাফসা বেগম জানান, রাতে আমরা খবর পাই- বাবার ওপর বাড়ির গেইট ভেঙে পড়েছে। এরপর তার চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে ছুটে এসে দেখি আমার বাবা মারা গেছে।


তিনি আরও বলেন, এ ঘটনায় আমি মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়েরের জন্য আবেদন করেছি। বাবা হত্যার সুষ্ঠ বিচার চাই আমি।


বাবু/এসআর






  বিষয়:   মৃত্যু 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy