৬ মাসের জন্য ঢাকায় অস্থায়ী কনস্যুলার মিশন খুলছে রোমানিয়া

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রোমানিয়া চলতি মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১৫ হাজারের বেশি ভিসা দেওয়ার জন্য ঢাকায় একটি অস্থায়ী কনস্যুলার মিশন পরিচালনা

2023-03-03T14:47:14+00:00
2023-03-03T14:47:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
৬ মাসের জন্য ঢাকায় অস্থায়ী কনস্যুলার মিশন খুলছে রোমানিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ২:৪৭ পিএম   (ভিজিট : ১২৭)
X

রোমানিয়া চলতি মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১৫ হাজারের বেশি ভিসা দেওয়ার জন্য ঢাকায় একটি অস্থায়ী কনস্যুলার মিশন পরিচালনা করবে।

সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বলেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে রোমানিয়াকে তাদের কনস্যুলার পরিষেবা পরিচালনার সুবিধার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি জানান, রোমানিয়ার কনস্যুলার দল তাদের পরিষেবা পরিচালনার জন্য ৫ মার্চ ঢাকা পৌঁছাবে।

সাবরীন আরও বলেন, রোমানিয়ার একটি কনস্যুলার দল গত বছর তিন মাস তাদের সেবা পরিচালনা করে ৫ হাজার ৪০০টি ভিসা দিয়েছিল।

তিনি বলেন, রোমানিয়ার সফল কনস্যুলার সেবা দেখার পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে এখানে একটি কনস্যুলার মিশন পরিচালনার জন্য চিঠি পাঠিয়েছেন। আশা করা হচ্ছে, চলতি বছরের এই সময়ের মধ্যে রোমানিয়া ১৫ হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে ভিসা দেবে।

বাবু/এসআর




  বিষয়:   পররাষ্ট্র মন্ত্রণালয় 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy