শালুকের আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ১০ ও ১১ মার্চ

বুলেটিন নিউজ ডেস্ক

সাহিত্য

আগামী ১০ ও ১১ মার্চ সাহিত্য পত্রিকা শালুক আয়োজন করতে যাচ্ছে দুইদিনব্যাপী ‘শালুক আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন’।ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা

2023-03-03T19:23:08+00:00
2023-03-03T19:23:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শালুকের আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ১০ ও ১১ মার্চ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ৭:২৩ পিএম   (ভিজিট : ২৭১)
X


আগামী ১০ ও ১১ মার্চ সাহিত্য পত্রিকা শালুক আয়োজন করতে যাচ্ছে দুইদিনব্যাপী ‘শালুক আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন’।
ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে অংশ নেবেন ভারত, নেপালসহ প্রতিবেশি বিভিন্ন দেশের পাঁচ শতাধিক কবি-লেখক-অনুবাদক-শিল্পী।

গত মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, শালুক সম্পাদক ওবায়েদ আকাশ।

তিনি বলেন, ‘শালুকের উদ্দেশ্য বাংলা ও বাংলা সাহিত্যের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে মডেল হিসেবে বিশ্বের কাছে তুলে ধরা। একইসঙ্গে নতুন মেধা অন্বেষণের মাধ্যমে বাঙালির আত্মপরিচয় অনুসন্ধান করা।’

উদ্বোধনীপর্ব অনুষ্ঠিত হবে ১০ মার্চ, শুক্রবার, সকাল সাড়ে ৯ টায়। চলবে রাত ৯টা পর্যন্ত। দ্বিতীয় দিন ১১ মার্চ, শনিবার, দিনব্যাপী বিভিন্ন অধিবেশন থাকবে ঢাকার কাঁটাবনস্থ পাঠক সমাবেশে।

এবারই প্রথমবারের মতো আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন আয়োজন করতে যাচ্ছে শালুক। শালুক ২৪ বছর ধরে নিয়মিত প্রকাশিত হচ্ছে। এর প্রতিটি সংখ্যা কমপক্ষে ৫০০ থেকে ৯০০ পৃষ্ঠার।

শালুক কলকাতা থেকে দুটি; লন্ডন থেকে ১টি এবং বাংলাদেশ থেকে শিল্পকলা একাডেমি পুরস্কার অর্জন করেছে।

-বাবু/এ.এস





  বিষয়:   শালুক  সাহিত্য সম্মেলন 



Loading...
Loading...


সাহিত্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy