সরাইলে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২০২২-২৩ অর্থবছরে তেলজাতী ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় “কৃষিই সমৃদ্ধি” কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা

2023-03-05T12:52:08+00:00
2023-03-05T12:52:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরাইলে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: রোববার, ৫ মার্চ, ২০২৩, ১২:৫২ পিএম   (ভিজিট : ১৮৭)
X


ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২০২২-২৩ অর্থবছরে তেলজাতী ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায়  “কৃষিই সমৃদ্ধি” কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা সদর ইউনিয়ন কুট্টাপাড়া মোড়ে বারি সরিষা-১৪ জাত নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো: একরাম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোহিত কুমার দে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান সঞ্চালনায় সাইফুল আলমের সার্বিক সহযোগিতায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক কৃষিবিদ সুশান্ত সাহা, তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প, কুমিল্লা অঞ্চলের প্রেষণে মনিটরিং উপ-পরিচালক অফিসার মোঃ আবু তাহের।

অন্যদের মধ্যে কৃষক রোশন আলী বক্তব্য রাখেন। এসময় স্থানীয় কৃষক ও উপজেলা কৃষি অফিসে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী, নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy