৩ দিনের রিমান্ডে বিএনপি নেতা নীরব

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার

2023-03-05T16:49:51+00:00
2023-03-05T16:49:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৩ দিনের রিমান্ডে বিএনপি নেতা নীরব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ মার্চ, ২০২৩, ৪:৪৯ পিএম   (ভিজিট : ১৫৫)
X

পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৫ মার্চ) তাকে আদালতে হাজির করে পুলিশ।

এরপর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় বিস্ফোরক আইনে করা মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক রাকিব বিষয়টি জানিয়েছেন।

পুলিশ জানায়, শনিবার ৪ মার্চ বিএনপির পূর্বঘোষিত পদযাত্রা শেষে সাইফুল আলম ও তার সঙ্গে থাকা কর্মীরা এফডিসির সামনে কর্তব্যরত পুলিশের ওপর ঢিল ছুঁড়ে ও আক্রমণ করেন। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দণ্ডবিধিসহ বিস্ফোরক আইনে একটি মামলা করে পুলিশ।

বাবু/এসআর




  বিষয়:   বিএনপি  নেতা  নীরব 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy